সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রবিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ মকসুদ আহমদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুস সালাম টিপুকে। অপরদিকে মহানগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা যুবদলের আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন কয়েস আহমদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছেRead More



































