গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে মীরগঞ্জের কুশিয়ারা নদীতে এ নৌকা বাইচ শুরু হয়। এতে মোট ৬টি নৌকা দল অংশগ্রহণ করে। এই নৌকাবাইচ দেখতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।
প্রতিযোগিতায় হাকালুকির বাঘ নৌকাকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে নওয়াই বাংলালিংক নৌকা।
নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুকে পাল্লা দিয়ে ছুটে চললে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ হয়। হাজারো মানুষ ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ উপভোগ করেন।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed