Main Menu

জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে বর্বরোচিত কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত আব্দুল হান্নানের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা তাৎক্ষণিকভাবে বাড়িতে থাকা গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে জিম্মি করে ফেলে। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের হাত-পা বেঁধে বেদম মারধর করা হয়।

তল্লাশি চালিয়ে ডাকাতরা আলমারি থেকে প্রায় ৪/৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২২ হাজার টাকা এবং তিনটি মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ওই রাতেই জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার সকালে পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ডাকাতির এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Share





Related News

Comments are Closed