Main Menu

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রবিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ মকসুদ আহমদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুস সালাম টিপুকে। অপরদিকে মহানগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার।

সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি
সভাপতি: মোহাম্মদ মকসুদ আহমদ

সিনিয়র সহসভাপতি: কয়েস আহমদ

সহসভাপতি: মকসুদুল করিম নুহেল

সাধারণ সম্পাদক: আব্দুস সালাম টিপু

১ম যুগ্ম সাধারণ সম্পাদক: মাসরুর রাসেল

সাংগঠনিক সম্পাদক: হাবিবুল বাশার হাবিব

অন্যদিকে, মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি
সভাপতি: মির্জা মোহাম্মদ সম্রাট

সিনিয়র সহসভাপতি: এমদাদুল হক স্বপন

সাধারণ সম্পাদক: দেলোয়ার হোসেন দিনার

১ম যুগ্ম সাধারণ সম্পাদক: তাহসিন মেহেদী প্রিন্স

সাংগঠনিক সম্পাদক: হোসাইন আহমদ

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত দুই কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

Share





Related News

Comments are Closed