নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। খবর পেয়ে চুনারুঘাট পুলিশ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
তিনি আরও জানান, পরিচয় নিশ্চিতের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More
হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলায় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনেরRead More



Comments are Closed