Main Menu

ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আটককৃত মেহেদী আহমেদ (২১) সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন নোয়াগাঁও সাদিপুর এলাকার বাসিন্দা।

তথ্য সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোতোয়ালী থানার তদন্ত কেন্দ্রের এসআই শিমুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসা থেকে আটক করে।

তথ্যসূত্রে জানা জায়, আটককৃত মেহেদী আহমেদ দীর্ঘদিন ধরে ফেসবুকে তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করে আসছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল জাকির চৌধুরী বলেন ফেসবুকে কটূক্তির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed