Main Menu

সিলেটে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার. নতুন আক্রান্ত ৯

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ছলিমা বেগম (৬০) মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ৬ জন রয়েছেন হবিগঞ্জ সদর হাসপাতালে এবং ৫ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এছাড়া লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন।

জানা গেছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে সর্বমোট ৩০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে ১৩১ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৭ জন, সিলেটে ৬৩ জন এবং মৌলভীবাজারে ২৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে এ পর্যন্ত মৃত্যুবরণকারী ৩ জনের মধ্যে সিলেটের ১ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজারের ১ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed