সার্ভার জটিলতায় সিলেটে পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
বৈশাখী নিউজ ডেস্ক: সার্ভার জটিলতার কারণে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা শত শত সেবাগ্রহীতারা পড়েছেন ভোগান্তিতে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে সার্ভার জটিলতার কারণে অফিসটির নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে অফিসে এসে সেবা না পেয়ে অপেক্ষা করতে হচ্ছে অনেককে।
অফিসে সেবা নিতে আসা মতিউর রহমান জানান, সেবা নেওয়ার জন্য নির্ধারিত সময়ে অফিসে এসেছি। কিন্তু সার্ভার সমস্যার কারণে কাজ হচ্ছে না। কতক্ষণ পর সার্ভার ঠিক হবে, সেটিও নিশ্চিতভাবে জানতে পারছি না। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে।
আরেক সেবাগ্রহীতা কামরুজ্জামান জানান, আমার পরিবারের চার সদস্যের পাসপোর্ট করার কথা ছিল আজ। কিন্তু সার্ভার জটিলতার কারণে আজ পাসপোর্ট করা হচ্ছে না।
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপসহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী জানান, সার্ভার জটিলতার কারণে পাসপোর্ট সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে অফিসের নিয়মিত সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সার্ভার জটিলতার কারণে সেবাগ্রহীতাদের নির্ধারিত সেবা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। সার্ভার সচল হলে পাসপোর্ট সেবা কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More
ওসমানী হাসপাতালে হামলা-লাঞ্ছনার অভিযোগ, তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নতRead More



Comments are Closed