শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিংকস নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো ধরনের এনার্জি ড্রিংকস বা উচ্চ মাত্রার ক্যাফেইনযুক্ত পানীয় বিক্রি করা যাবে না। শুক্রবার (৩ জুন) মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি বিধায়ক বিক্রম পচপুতের এক প্রশ্নের জবাবে খাদ্য ও ঔষধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল সরকারি এই কঠোর নির্দেশনার কথা জানান। মন্ত্রী স্পষ্টভাবে বলেন, শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এই কোমল পানীয়গুলো স্কুল-কলেজের আশপাশে বাজারজাতকরণ বন্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করবে। বিধানসভায় উত্থাপিত আলোচনায় বিজেপি বিধায়ক বিক্রম পচপুতে জনপ্রিয় এনার্জি ড্রিংকস ‘স্ট্রিং’-এর উদাহরণ টেনে এর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেন। তিনি উদ্বেগRead More



































