সিলেটে হাম-উপসর্গে যুবকের মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৯৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি রোগ হামের উপসর্গে ৩৮ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবকের নাম সাদিকুর রহমান। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শফিক আহমেদের ছেলে।
তাকে নিয়ে সিলেটে এ বছর হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ১৯৬ জনের। এর মধ্যে সিলেটে ৮১, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ১৬ জন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে- ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৩২ জন হাম-উপসর্গের রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ১ জন চিকিৎসাধীন।
তাদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪০৮ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
Related News
সিলেটে হাম-উপসর্গে যুবকের মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৯৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি রোগ হামের উপসর্গে ৩৮ বছর বয়সি একRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৮৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed