সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু দুটি হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হাফিজুর রহমানের ২২ দিন বয়সী ছেলে পারভেজ এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের কামাল উদ্দিনের ১ বছর ৬ মাস বয়সী মেয়ে সাদিয়া।
তাদের নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে এ পর্যন্ত মারা গেছেন ১৯৫ জন। এর মধ্যে সিলেটে ৮১ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।
রবিবার (১৮ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে- বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্হ নিয়ে মোট ৪৪৭ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৩ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮৪ জন এবং অন্যান্য হাসপাতালে বাকি রোগীরা ভর্তি আছেন।
এদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১১৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৮ জন।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজিRead More
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৩৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed