সিলেট রেল স্টেশন এলাকা থেকে মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ আজাদ আলী (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
আটক আজাদ আলী সিলেটের শাহপরাণ থানাধীন গইলাপাড়া গ্রামের মৃত তকলুছ আলীর ছেলে।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান- সোমবার (১৯ অক্টোবর) রাতে এসআরবি-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানার কদমতলী পয়েন্টে অবস্থানকালে জানতে পারে, ভার্থখলাস্থ রেলওয়ে স্টেশনের পার্সেল অফিস এলাকার রেললাইনের ওপর কয়েকজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। খবর পেয়ে আভিযানিক দলটি সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে আজাদ আলী দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করা হলে পলিথিনে মোড়ানো ১৮ গ্রাম হেরোইন পাওয়া যায।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ এসআরবিকে জানান- তিনি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
আটকের পর আজাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সিলেট রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেট রেল স্টেশন এলাকা থেকে মাদক কারবারি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ আজাদ আলী (৩৭)Read More
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করেRead More



Comments are Closed