নিখোঁজের ৭দিন পর নদী থেকে মিশুক চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের মিশুক চালক আরমান (১৫) এর লাশ রবিবার উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
গত ১১ অক্টোবর রবিবার দুপুরে আরমান তার নিজ এলাকা থেকে নিখোঁজ হয়।
নিখোঁজের সাতদিন পর রবিবার আড়িয়াল খাঁ নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম সালাউদ্দিন। আরমান পেশায় একজন মিশুক চালক বলে এলাকাবাসী জানায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত রবিবার দুপুরে আরমান নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এরপর তাকে কোথাও খুঁজে না পেয়ে এ ঘটনায় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। আজ সকালে আড়িয়াল খাঁ নদে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করেন।
Related News
নিখোঁজের ৭দিন পর নদী থেকে মিশুক চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের মিশুক চালক আরমান (১৫) এরRead More
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More



Comments are Closed