কানাইঘাটে এক সিএনজি চালকের ছুরিকাঘাতে আরেক চালক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
জানা গেছে, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার স্টান্ডের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে শাহাবউদ্দিনের সঙ্গে অপর এক চালকের বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন শাহাবউদ্দিনের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি একই এলাকার। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Related News
কানাইঘাটে এক সিএনজি চালকের ছুরিকাঘাতে আরেক চালক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামেRead More
প্রেমের টানে ঘর ছাড়ে গোলাপগঞ্জের কিশোরী, গ্রেপ্তার প্রেমিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী প্রেমের টানে প্রেমিকের হাত ধরেRead More



Comments are Closed