অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ১২ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে অটোগ্যাসের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
রোববার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবর, ২০২৬ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৮০ মার্কিন ডলার এবং ৭৩০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৭১২.৫০ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর, ২০১৬ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
Related News
অটোগ্যাসের দাম বাড়ল লিটারে ১২ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরিRead More
ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২Read More



Comments are Closed