যুক্তরাষ্ট্রে এবার ৩ লাখের বেশি ভিসা বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে ভিসা বাতিলের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। খবর আলজাজিরার।
পিগট বলেন, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আইন ভঙ্গ, প্রতারণা কিংবা দেশটির জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষিত রাখা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি। তখন এ সংখ্যাকে রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে, নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রে এবার ৩ লাখের বেশি ভিসা বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।Read More
১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিনRead More



Comments are Closed