সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবের মর্মান্তিক অগ্নিকাণ্ডে ঢাকা জেলার দোহার থানার মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম নামে দুই বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউল ইসলাম পলাশ ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুর ইসলাম একই গ্রামের হারুন ব্যাপারীর ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ওই বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পলাশ ও ওবায়দুর আটকা পড়েন। প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা বের হতে পারেননি।
খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের লাশ উদ্ধার করা হয়। বর্তমানে তাদের লাশ জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Related News
সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবের মর্মান্তিক অগ্নিকাণ্ডে ঢাকা জেলার দোহার থানার মহিউল ইসলাম পলাশ ও ওবায়দুলRead More
সৌদি আরবে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসায় হুথিদের চালানো ড্রোন হামলায় মো. সজিব হোসেনRead More



Comments are Closed