সৌদি আরবে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইসায় হুথিদের চালানো ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে।
নিহত সজিব হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। হুথিদের ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিব হোসেনের পরিবার ও তাঁর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে।
সজিবের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন এবং দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed