Main Menu

ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ করা যাবে, জানাল দূতাবাস

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে যেসব কাজ করা যায়, তা স্মরণ করিয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সোমবার (১৯ অক্টোবর) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় ভিজিটর ভিসার অনুমোদিত ব্যবহার সম্পর্কে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা যায়। এ ছাড়া ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়ারও অনুমতি রয়েছে।

দূতাবাস ভিসার শর্ত মেনে যথাযথভাবে তা ব্যবহারের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বি১/বি২ ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক সফর, পর্যটন ও ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। এ ভিসা দিয়ে যুক্তরাষ্ট্রে সাধারণ চাকরি করা বা নিয়মিত কর্মসংস্থানে যুক্ত হওয়ার অনুমতি পাওয়া যায় না।

Share





Related News

Comments are Closed