Main Menu

সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৯৭

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম রোগের উপসর্গে আক্রান্ত হয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিহাব নামে ৮ মাস বয়সী এক শিশুটির মৃত্যু হয়। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ফয়সল আহমদের সন্তান।

তাকে নিয়ে সিলেট বিভাগে এ বছর হাম ও উপসর্গে মারা গেছেন ১৯৭ জন। এর মধ্যে সিলেটে ৮১, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ১৬ জন।

মৃতদের মধ্যে শিশুর পাশাপাশি রয়েছে কিশোর ও প্রাপ্ত বয়স্করাও। রয়েছে একজন নার্স।

বুধবার (২১ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন।

তাদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৪২৮ জন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ১৭৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ২৭ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, রাগীব রাবেয়া মেডিকেলে ১৪ জন, পার্কভিউ মেডিকেলে ২১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং বিশ্বনাথ, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১০ জন রোগী চিকিৎসাধীন আছেন।

Share





Related News

Comments are Closed