Main Menu

সিলেটে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অভিযোগে সাত যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন হিলুয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার অভিযোগে সাতজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—সুবল মুন্ডা (২০), পিতা শাউন মুন্ডা; যাদব গঞ্জ (৩৫), পিতা শিটু গঞ্জ; মো. আজিদ খান (৩২), পিতা আব্দুল হক; উজ্জ্বল ভূমিজ (২৫), পিতা মাইন্ন ভূমিজ; মো. জাহেদ (৩৩), পিতা ইসকান্দার আলী; মো. দুলাল (৩৮), পিতা মো. মনির মিয়া এবং সাগর নায়েক (৪২), পিতা মৃত খোকন নায়েক। আটক ব্যক্তিদের সবার ঠিকানা হিলুয়াছড়া, এয়ারপোর্ট থানা, সিলেট।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় নন-এফআইআর মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Share





Related News

Comments are Closed