গাজীপুরের কেয়া গ্রুপের ৭৩৯ শ্রমিক ছাঁটাই
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কেয়া গ্রুপের ৪টি প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।
ছাঁটাই করা প্রতিষ্ঠানগুলো হলো- কোনাবাড়ির জরুন এলাকার কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।
কর্তৃপক্ষ জানায়, ব্যাংকিং জটিলতাসহ বিভিন্ন কারণে গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে আছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে।
ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কর্মকর্তা ও কর্মচারী ছাঁটাইয়ের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার প্রধান ফটকে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ করা যাবে, জানাল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে যেসব কাজ করা যায়, তা স্মরণRead More
গাজীপুরের কেয়া গ্রুপের ৭৩৯ শ্রমিক ছাঁটাই
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কেয়া গ্রুপের ৪টি প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক ওRead More



Comments are Closed