Main Menu

নিউইয়র্কে দুর্ঘটনায় প্রাণ গেলো সিলেটের আইটি প্রকৌশলীর

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটের এক আইটি প্রকৌশলী নিহত হয়েছেন। নিহত শাহ মো. আরদি (আরদি শাহ) চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আসাদ মিয়ার ছেলে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিউইয়র্কের মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত অবস্থায় পরে তার মৃত্যু হয়।

শাহ মো. আরদি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ভাতিজা।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

পরিবার জানিয়েছে, জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

Share





Related News

Comments are Closed