Main Menu

সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণ মামলায় আব্দুল্লাহ মিয়া নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের বাসিন্দা।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশতাক আহমদ।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে বগাইয়া গ্রামের এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে। পরে নির্যাতিতা বাদি হয়ে তাঁকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে আব্দুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাথে করা হয়েছে আর্থিক জরিমানাও।

Share





Related News

Comments are Closed