নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপির সভাপতিত্বে, সদস্য সচিব আখতার হোসেন এমপির সঞ্চালনায় সভায় অংশ নেন- এনসিপির রাজনৈতিক পর্ষদের নিম্নোক্ত সদস্যবৃন্দ: হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী-
১. আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট ও গগণসংযোগ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম। সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ।
২. আগামী ৩০ অক্টোবর উল্লিখিত জনসংশ্লিষ্ট বিষয়ে শাহবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
৩. আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়োজিত থাকবে। শীর্ষ নেতৃবৃন্দ স্ব স্ব নির্বাচনী আসনে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
৪. কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষিত হবে।
৫. আরও ১০০ টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীর তালিকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতকরণের কাজে গতি বাড়ানো হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed