স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে মিতু আক্তার নামে এক নারীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী।
আতিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দাড়ারপাড় মুন্সিটারী এলাকার মৃত হাবিবুর রহমান হবিয়ার ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, গত ২০২১ সালে আতিকুলের সঙ্গে বিয়ে হয় মিতু আক্তারের। তাদের সংসারে এক মেয়ে সন্তানের জন্ম হয়।
বিয়ের পর থেকে তাদের মাঝে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। এক সময় রাগ করে বাবার বাড়ি চলে যান মিতু।
পরে স্থানীয়রা মীমাংসা করে দিলে পুনরায় স্বামীর বাড়ি চলে যান মিতু আক্তার।
এর ১৫/২০ দিন পরে গত ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় আতিকুল লাঠি দিয়ে মিতুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যান তিনি। পরদিন সকালে পাঁচ মাস বয়সী শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে মিতু আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এ ঘটনায় নিহত মিতু আক্তারের বাবা বাদী হয়ে আতিকুল ইসলামের নামে সদর থানায় বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। সে মামলায় গত ২০২৪ সালের ৪ জুলাই স্বামী আতিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আদালত এ মামলায় ১৭ জনের সাক্ষ্য নেন। এতে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় ঘোষণা করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে মিতু আক্তার নামে এক নারীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুল ইসলামকেRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More



Comments are Closed