মৌলভীবাজারে চা দোকানী হত্যা মামলায় ১ জনের ফাঁসির আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিত ভাবে হত্যার দায়ে ছাদিক মিয়া (৬৫) নামে এক ব্যাক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ মামলা থেকে আরও ৭ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ মামলার রায় ঘোষণা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসাদ বেগম।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে সদর উপজেলার নারাইনপাশা এলাকার চায়ের দোকানদার দুরুদ মিয়া পাওনা টাকা ১ হাজার ২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এতে ছাদিক মিয়া ক্ষিপ্ত হয়ে চলে গিয়ে কিছুক্ষণ পর দলবল নিয়ে এসে দুরুদ মিয়া উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১২ জুন রাতে নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, দীর্ঘ শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী ছাদিক মিয়ার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক। সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৭ আসামিকে খালাস দেয়া হয়।
Related News
মৌলভীবাজারে চা দোকানী হত্যা মামলায় ১ জনের ফাঁসির আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিত ভাবেRead More
সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণ মামলায় আব্দুল্লাহ মিয়া নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed