অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
প্রবাস ডেস্ক: অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানায়।
হাইকমিশন এই বাংলাদেশি শিক্ষার্থীর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে হাইকমিশন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার সময় দ্রুতগতির একটি ধূসর বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে গাড়িতে থাকা আরও তিন যাত্রী সৌভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যান।
Related News
লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক: সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত গ্রন্থটিRead More
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
প্রবাস ডেস্ক : ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫Read More



Comments are Closed