Main Menu

শাহজালাল মাজারের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজনের খবরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যাক্তির বয়স আনুমানিক সত্তর বছর। তিনি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

স্থানীয় লোকজন দুপুরে মাজারের সড়কের পাশে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক আজিজসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রোববার (১৮ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। সংস্থা দুটি নিহত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Share





Related News

Comments are Closed