পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি দক্ষিণপাড় আব্দুল হালিম বোখারী মঞ্জিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. ফিরোজ আহাম্মেদ তৌহিদ নামে ২৩ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মো. মাহি পাটোয়ারী (২০)। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির (উপপরিদর্শক) এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। দোহাজারি হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতRead More



































