কক্সবাজারে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ‘সবুজ পাহাড়ের বাঁকে’ এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে কাত হয়ে যায়। বিকট শব্দে স্থানীয়রা ও পথচারীরা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালুমঘাট হাইওয়ে পুলিশ। তবে গুরুতর আঘাত পাওয়ায় ২ যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পরই নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ২২-২৫ বছরের মধ্যে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলাকালে টেকনাফের দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ নামে এক যুবকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি পাওয়া গেছে। সেই সূত্র ধরে নিহত ও আহতদের সঠিক পরিচয় বের করার চেষ্টা চলছে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানান, দুর্ঘটনায় পতিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
কক্সবাজারে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।Read More
কক্সবাজারে সমুদ্রে ভেসে যাওয়া আরো একজনের মৃতদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে সমুদ্রে ভেসে যাওয়া আরো একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই পর্যন্ত চারRead More



Comments are Closed