Main Menu

সিলেটে অসামাজিকতার দায়ে হোটেল উত্তরা সিলগালা

বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপের দায়ে সিলেট নগরীর বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ হোটেল উত্তরা (আবাসিক) নামের হোটেলটি সিলগালা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একদল চৌকস সদস্য অভিযান চালিয়ে বন্দর বাজারের উত্তরা আবাসিক হোটেল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত জুনে তালতলা এলাকার রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউজকে সিলগালা করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed