সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশুর বাড়িই সুনামগঞ্জ জেলায়। একজনের নাম সিফাত (৩ মাস) ও অপরজনের নাম দ্রিনি (১০ মাস)।
তাদের নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২০২ জনে। এর মধ্যে সিলেটে ৮৩ জন, হবিগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ৭১ জন মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন। তাদেরসহ বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৮ জন।
তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জন রোগী চিকিৎসাধীন।
এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২২ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি আছেন। এর বাইরে নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন এবং বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে মোট ৪ জন রোগী ভর্তি রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। যার মধ্যে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
Related News
সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটRead More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতেRead More



Comments are Closed