সিলেটের তামাবিল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সভাপতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে কামাল আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আটক কামাল আহমেদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে তাঁকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য চেকপোস্টে উপস্থিত হন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।
সূত্র জানায়, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে কামাল আহমেদ ও তাঁর ছোট ভাই সাদেক আহমেদকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী সীমান্ত এলাকা থেকে আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে সময় তাঁদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, চার হাজার বাংলাদেশি টাকা, তিনটি মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধারের কথা জানানো হয়েছিল।
ওই ঘটনায় তাঁদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। ২০২৪ সালের ৪ আগস্টের সহিংসতাসহ একাধিক মামলার পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগেও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
Related News
সিলেটের তামাবিল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সভাপতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে কামাল আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে আটকRead More
বিশ্বনাথে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত
বৈশাখী নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় অগ্রহায়ণের ফসলি ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেনRead More



Comments are Closed