Main Menu

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পা‌নি‌তে ডু‌বে একই বা‌ড়ির ২ শিশুর মর্মা‌ন্তিক মৃত্যু হ‌য়ে‌ছে । বোরহানউদ্দিন উপ‌জেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে শুক্রবার সকাল ১০ টার দি‌কে দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘ‌টে ।

মৃত ২ শিশুর একজন হচ্ছে আঃ গ‌নির মে‌য়ে তানহা (১০) ও অপরজন মোঃ শা‌হি‌নের মে‌য়ে মাহা (৯) । দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

স্থানীয় , পু‌লিশ ও প‌রিবারের লোকজন জানান, শুক্রবার সকালে দুই শিশু গোসল করতে বা‌ড়ির পা‌শের পুকু‌রে গিয়ে পানিতে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পথচারীরা ১ শিশু মৃত অবস্থায় পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দি‌লে বা‌ড়ির লোকজন এ‌সে প্রথ‌মে একজন‌কে উদ্ধার ক‌রেন। অপর শিশুটি পা‌নির নি‌চে গাছের ডালের সঙ্গে আটকে ছিল বলে জানায়।

পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আস‌লে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ও‌সি আশ্রাব আলী জানান, পু‌শিশ ঘটনাস্থল প‌রিদর্শন করে‌ছেন । সকল প্রকার আই‌নি ব‌্যবস্থা চলমান আ‌ছে ।

 

Share





Related News

Comments are Closed