গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার প্রধান আসামি শিহাব আহমদকে (২২) হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ (সিপিএসসি, সিলেট) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)-এর একটি যৌথ আভিযানিক দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শিহাব আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের বশির উদ্দিনের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত ৬ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বারহাল বাজারস্থ ইলিয়াছ মার্কেটের সামনে পৌঁছালে শিহাব আহমদ কৌশলে তার পথরোধ করে। সে ভিকটিমকে জানায় যে, তার বাবা স্কুলের উপবৃত্তির আবেদনের ছবি তোলার জন্য মার্কেটের দ্বিতীয় তলার ‘রাজ স্টুডিও’তে অপেক্ষা করছেন।
সরল বিশ্বাসে ছাত্রীটি দ্বিতীয় তলায় উঠতে গেলে শিহাবও তার পিছু নেয়। সিঁড়ির পাশে পৌঁছালে শিহাব তার মুখ চেপে ধরে জোরপূর্বক পরিহিত কাপড় ছিঁড়ে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে ঘটনাটি কাউকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ওই ছাত্রীর বাবা ও ভাইয়ের মোবাইল ফোনে ধারনকৃত আপত্তিকর ছবি ও ভিডিও পাঠানো হয়। এছাড়া মামলার ২ নম্বর আসামি আল আমিন আহমদ তার নিজ ফেসবুক আইডি থেকে এসব ছবি ও ভিডিও প্রচার করলে ভিকটিমের পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এসআরবি-৯ এর দল ছায়া তদন্ত শুরু করে এবং অবশেষে মূল আসামিকে গ্রেফতার করে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতেRead More
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed