ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এক অ্যাম্বুলেন্সের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম পরিচয় জানা যায়নি। তবে, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৩ জন মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
Related News
ফরিদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এক অ্যাম্বুলেন্সের। এতেRead More
মোটরসাইকেলে ঘুরতে বের হন তিন বন্ধু, দূর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইRead More



Comments are Closed