শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের তিব্বত অঞ্চলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয় বলে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) তথ্য দিয়েছে।
তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকুতে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর মাত্র কয়েক মিনিট পরেই, রাত ৮টা ২৯ মিনিটের দিকে চীনের অরুণাচল প্রদেশ থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
আগস্টে নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধসে ১ হাজার ৪শ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার কয়েক সপ্তাহ পরেই এই ভূমিকম্পগুলো ঘটল।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের তিব্বত অঞ্চলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয়Read More
সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়েRead More



Comments are Closed