এআই নিয়ে সর্তক করলেন বিল গেটস, আসছে বড় বিপর্যয়!
প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
তার মতে, এআইয়ের কারণে চাকরির বাজারে বড় পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রাও বদলে যেতে পারে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে কেউ লাভবান হবেন, আবার কেউ ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিবর্তনের মধ্য দিয়ে সমাজকে দীর্ঘ সময় অস্থিরতা সামলাতে হতে পারে।
এই রূপান্তরকাল প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে বলে তিনি মনে করেন। গেটস বলেন, তবে এটি নিশ্চিত কোনো পূর্বাভাস নয়। প্রযুক্তির অগ্রগতি এবং এর বিকাশের গতি নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপর সময়কাল কমবেশি হতে পারে।
তার মতে, এআই ও মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রই বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এমনকি অস্ত্রোপচারের মতো অনেক কাজ করতে পারবে। এতে পণ্য ও সেবার ঘাটতি কমতে পারে। তবে শিশুর যত্ন, রান্না, শিল্পকলা ও খেলাধুলার মতো কিছু কাজ মানুষ নিজেরাই করতে চাইতে পারে।
স্বাস্থ্যসেবা ও কৃষিতে এআইয়ের সম্ভাব্য সুফলের কথা উল্লেখ করলেও গেটস বলেন, প্রযুক্তিটির দ্রুত বিকাশ মোকাবিলায় সরকার ও সমাজ এখনও যথেষ্ট প্রস্তুত নয়। সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি ঠেকাতে সরকারি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, এআইয়ের ঝুঁকি সামলানোর দায়িত্ব শুধু প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ছেড়ে দেওয়া যায় না।
গেটস সতর্ক করে বলেন, সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও এআইয়ের বিকাশ মানব ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন ও অস্থিরতার সময় তৈরি করতে পারে। তবে এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
সূত্র: আনাদোলু
Related News
এআই নিয়ে সর্তক করলেন বিল গেটস, আসছে বড় বিপর্যয়!
প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনেরRead More
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More



Comments are Closed