Main Menu

দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় রাস্তার পাশে অজ্ঞাত এক পুরুষের লাশ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমআর নামাজের পর স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে থানাপুলিশ এসে লাশটি উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন- নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। স্থানীয়রা বলছেন- ওই ব্যক্তি গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ওসি বলেন- নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে। ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed