বিশ্বনাথে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত
বৈশাখী নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় অগ্রহায়ণের ফসলি ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ পরিস্থিতিতে বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর দৌলতপুরের হাসনাজির গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার অনুষ্টিত দোয়া মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। খোলা মাঠে একত্রিত হয়ে তাঁরা মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করেন এবং ফসলের সুষ্ঠু উৎপাদন ও মানুষের কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান পাকিছির হুজুর।
স্থানীয়দের প্রত্যাশা, মহান আল্লাহর অশেষ রহমতে বৃষ্টিপাত হলে জমির ফসলের জন্য উপকার হবে এবং কৃষকদের দুশ্চিন্তা কিছুটা লাঘব হবে।
কৃষিনির্ভর এলাকার মানুষের জীবন-জীবিকা অনেকাংশেই ফসলের ওপর নির্ভরশীল। তাই সময়মতো বৃষ্টিপাত ও ভালো ফলনের আশায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিরা।
Related News
সিলেটের তামাবিল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগের সভাপতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে কামাল আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে আটকRead More
বিশ্বনাথে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত
বৈশাখী নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় অগ্রহায়ণের ফসলি ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেনRead More



Comments are Closed