ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন করে মারা যাওয়া সাতজনের মৃত্যুই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
Related News
হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫
বৈশাখী নিউজ ডেস্ক: হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতRead More
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যুRead More



Comments are Closed