জুমার নামাজ থেকে আল-আকসার খতিবকে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: জুমার নামাজ থেকে পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে তুলে নিয়ে গেছে ইসরায়েলি দখলদার বাহিনী।
শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পরপরই আটক করা হয় তাকে।
জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এই খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা ওয়াফা।
প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা খতিব শেখ খালেদ আবু জুমআকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং পরে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
তবে, ঠিক কী কারণে বা কোন নির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর নানা কড়াকড়ি, বিধিনিষেধ এবং আটকের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ আবু জুমআর আটকের ঘটনার পর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি ইসরায়েল।
Related News
জুমার নামাজ থেকে আল-আকসার খতিবকে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: জুমার নামাজ থেকে পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে তুলে নিয়েRead More
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, বাংলাদেশি সংঘবদ্ধ চক্র ধরা
আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় জাল নথিপত্র ব্যবহার করে ভিজিটর ভিসা আবেদনে জড়িত একটি সংঘবদ্ধ চক্রকে আইনেরRead More



Comments are Closed