ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাতক পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসি মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারীরা জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া সিএনজিচালিত অটোরিকশায় করে ছাতক শহরের তাহির প্লাজার সামনে আসেন। এ সময় স্থানীয়Read More



































