হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম শাবানা বেগম (২৪) ও তার ভাই শাহীন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাধবপুর গ্রামের বাসিন্দা। শাবানা বেগম তার ভাই শাহীন মিয়ার কাছে ২০ হাজার টাকা পাওনা ছিলেন। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জেরে গত ২৯ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ থানাধীন দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পুকুরপাড়ে শাহীন মিয়া তার বোন শাবানা বেগমকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর ভিকটিমের স্বামী বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি ও সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেটের শাহপরান থানাধীন পূর্ব সাদাটিকর এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার একটি গরুর খামার থেকে মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি শাহীন মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহীন মিয়া নবীগঞ্জ থানার মাধবপুর এলাকার আফজাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed