জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তামান্না আক্তার জলি (২৬) কাঠালখাই গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জগন্নাথপুর উপজেলার আলমপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মারুফ আহমেদের সঙ্গে জলির বিয়ে হয়। তাদের ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
বিয়ের কিছুদিন পরই মারুফ সৌদি আরবে চলে যান। এরপর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মোবাইলে মনোমালিন্য ও ঝগড়া শুরু হয়। বহুবার বিষয়টি পারিবারিকভাবে মীমাংসাও করা হয়। সম্প্রতি পুনরায় তাদের মধ্যে কলহ দেখা দিলে গত ৬ দিন আগে জলি বাবার বাড়ি চলে যান।
জলির বাবা আব্দুল মজিদ জানান, রোববার প্রায় সারাদিনই মারুফ ও জলির মধ্যে মোবাইলে ঝগড়া হয়। পরে রাত ১১টার দিকে শোবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে জলি আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার মেয়ের কান্না শুনে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে। এরপর পার্শ্ববর্তী গোয়ালাবাজারের এক চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তথ্যে জানা গেছে ওই গৃহবধূর সঙ্গে প্রবাসী স্বামীর পারিবারিক বিবাদ ছিল।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed