সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারিসহ তিনজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নগরীর আম্বরখানা ট্রাফিক বক্সের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব মালামাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি নীল-হলুদ রঙের EICHER পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ন-২২-২১৩৫) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে গাড়িটি থেকে ১১৬টি Luminous Inverters (আইপিএস), VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ১১ হাজার টাকা।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন—হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে কামরুল হাসান (২৮), হবিগঞ্জ সদর উপজেলার নয়াহাটি (ভাসমান) এলাকার রঞ্জিত সরকারের ছেলে অপু সরকার (২২) এবং বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংগর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে মো. তারেক (১৮)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় দায়ের করা হয়েছে।
আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সিলেটে একটিRead More
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More



Comments are Closed