গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে পরগণা বাজার ব্রিজ সংলগ্ন ইজারাবহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় ইলেকট্রিকRead More


































