Main Menu

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তে সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকতা বিষয়ে আগ্রহী ও নতুনদের দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এ লক্ষ্যে নির্ধারিত ফরম সংগ্রহের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

সহযোগী সদস্য হওয়ার ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। প্রতি সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

যোগাযোগের জন্য সংগঠনটির দুটি মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। ০১৭৫৯-০৯৯১৩১ এবং ০১৬১১-৫২৪৭২৫ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংগঠনটির ই-মেইল ঠিকানা mccollegeru2017@gmail.com

অনলাইন তথ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংগঠনটির ওয়েবসাইট www.mccollegeru.org-এ।

 

Share





Related News

Comments are Closed