সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামের এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
ময়না তদন্ত শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত শিবলু আহমেদ খান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কানাইপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে নগরের পশ্চিম পীর মহল্লা এলাকার কবরস্থানের একটি গাছের ডালে শিবলু ঝুলে রয়েছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ শিবলুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিবলুর মরদেহের ময়না তদন্ত শেষে বুধবার বিকাল ৪টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed